সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী নিহত।

নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের এক প্রবাসী যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মাহাদি রাজ শুভ উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ দুলালের ছেলে।

সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, মাহাদি রাজ শুভ গত কয়েক দিন ধরে মানসিকভাবে চিন্তিত ছিলেন। বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। এ সময় ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাহাদি রাজ শুভ।

বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে তিনি সৌদি আরবে যান। তার বাবা মুহাম্মদ দুলালও একজন প্রবাসী।

এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement