কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা।



‎নিজস্ব প্রতিনিধি(কমলনগর প্রতিদিন)
‎কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)
‎মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম,
‎যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, গ্রাম আদালত জেলা ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবেদ উল্লাসহ উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
‎ওই সময় বক্তারা বলেন, স্থানীয় বিরোধগুলো শান্তিপূর্ণভাবে সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গ্রাম আদালত গঠন করে সরকার। সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করার জোর তাগিদ দেন বক্তারা।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement