লক্ষ্মীপুরে জমির বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১০

Advertisement

নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা ও জমির সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছে। এসময় আহত দুই নারীসহ চারজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।।। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুন) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লারহাট বাজারে উত্তর পাশে সলিংয়ের মাথা সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানান, জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটনার সময় আলমগীর চৌকিদার এবং বেলাত নের ছেলে সিরাজ ভান্ডারী লোকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারীসহ ১০জন আহত হন। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়।

এঘটনার খবর পেয়ে রায়পুরের চরবংশী হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক ও এএসআই মোঃ সাইফুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারীসহ আহত হওয়া উভয় পক্ষের লোকজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত সিরাজসহ তার পরিবারের সদস্যরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী। এঘটনায় আলমগীর চৌকিদার এবং সিরাজ ভান্ডারী পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।

এঘটনায় রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সাইফুর রহমান বলেন, “ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement