কমলনগর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান(এমপি)যন্ত্রদানব অবৈধ ট্রাক্টর ও মাদক-বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ কমলনগরে চলতে দেওয়া হবে না।
উপজেলার গ্রামীণ রাস্তাঘাট ধ্বংসকারী এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ অবৈধ যন্ত্র ‘দানব’ ট্রাক্টর রাস্তায় চলাচল বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি। এই বিষয়ে কঠোর হতে প্রশাসন কে নির্দেশনা দেন। এছাড়া মেঘনা নদীতে অবৈধ চরঘেরা ও বিহুন্দী জাল উচ্ছেদে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, জেলেদের স্বার্থ রক্ষা এবং মৎস্য সম্পদ বৃদ্ধিতে কোনো বাধা বরদাশত করা হবে না।
নিজান বলেন, যুবসমাজ দেশের সম্পদ, এ যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আপসহীন থেকে কাজ করতে হবে। এ বিষয়ে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বস্ত করেন তিনি। এ সময় উপজেলাবাসীর শান্তিশৃঙ্খলায় মাদক ব্যবসায়ী ও এর গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেন আশরাফ উদ্দিন নিজান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান।
অন্যরা আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং মিডিয়ার সাংবাদিকরা প্রমুখ।