নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান।আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী,সাধারণ সম্পাদক এম দিদার হোসেন সহ , অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।র্যালী শেষে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের মানুষের অধিকার আদায়ের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।