নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই স্থায়ী কমিটিতে তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং শিক্ষা খাতের নানা বিষয় নিয়ে সংসদীয় আলোচনায় কমিটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বীথিকা বিনতে হোসাইনের এই মনোনয়নকে শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি কমিটির সদস্য হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।