লাইনে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে সেবা নিলেন: হুইপ


নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের মতোই সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা নিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি তার ফেসবুক পেজে চিকিৎসার কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (৬ জুলাই) তিনি রামগতি উপজেলা সরকারি হাসপাতালে যান এবং সাধারণ নাগরিকের মতো নিজের হাতের এক্স-রে করান ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেন।

একজন সংসদ সদস্য ও হুইপ হওয়া সত্ত্বেও প্রটোকল ছাড়া হাসপাতালে সেবা নেওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে।

Advertisement

হাসপাতালে অবস্থানকালে হুইপ আশরাফ উদ্দিন নিজান পুরো হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।


মতবিনিময়কালে তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘রামগতি-কমলনগরের সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে। সেবার মান উন্নত করতে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও বাড়াতে এবং রোগীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

হুইপের এই আকস্মিক পরিদর্শন ও সাধারণের মতো সেবা গ্রহণের সময় হাসপাতালের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
07 July 2026

লাইনে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে সেবা নিলেন: হুইপ

www.kamalnagarpratidin.com