সারাদেশে শিবিরের সন্ত্রাসী তান্ডবের প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক(লক্ষ্মীপুর)সদর।

সারাদেশে বিশ্ববিদ্যালয়-কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন স্থানে শিবিরের সন্ত্রাসী তান্ডব ও সমকামিতার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের উত্তর তেমুহানী থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপর্ণূ সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিন তেমহুানী গিয়ে শেষ হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ,সাধারন সম্পাদক হাসিবুর রহমান অভি,যুগ্ম-আহবায়ক নাসিরুজ্জামান রাহাত,করেজ ছাত্রদল সভাপতি ইছমাইল হোসেন রনি ও সাধারন সম্পাদক বাহাদুর হোসেন রুবেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় তারা অভিযোগ করে বলেন,দেশকে অস্থীতিশীল করতে জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গায় ও ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটাচ্ছে। এছাড়া বিভিন্ন স্থানে সমকামিতা করে আসছে। দ্রুত সময় জড়িতদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা

Advertisement

Advertisement