রামগতিতে অবৈধ দুই ইটভাটায় অভিযান, বাঘা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা।

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্সবিহীন দুটি ইটভাটায় যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় মেসার্স বাঘা ব্রিকস ম্যানুফ্যাকচারারকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটা দুটির চিমনি, চুল্লি, কাঁচা ইট ও ইট তৈরির মেশিন বিনষ্ট করা হয়।

সোমবার (২ নভেম্বর) রামগতি উপজেলায় মেসার্স বাঘা ব্রিকস ম্যানুফ্যাকচারার ও মেসার্স পান্না ব্রিকস নামের লাইসেন্সবিহীন ইটভাটা দুটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মেসার্স বাঘা ব্রিকস ম্যানুফ্যাকচারারকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ ছাড়া ইটভাটা দুটির চিমনি বিনষ্ট করা হয়। পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লি দুটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ও ইট তৈরির মেশিন ভেঙে দেওয়া হয়। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য স্থাপিত একটি অবৈধ করাতকলও উচ্ছেদ করা হয়।

অভিযান-সংক্রান্ত এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।

Share this news as a Photo Card

Advertisement
02 November 2026

রামগতিতে অবৈধ দুই ইটভাটায় অভিযান, বাঘা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা।

www.kamalnagarpratidin.com