কমলনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে সড়কে ঝরল জেলের প্রাণ।


লক্ষ্মীপুরের কমলনগরে সাতসকালে সড়কে ঝরল জেলে নুরুল ইসলামের (৬৭)।
শুক্রবার সকাল সাতটায় কমলনগরের হাজিরহাট – মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,দূর্ঘটনায় নিহত নুরুল ইসলাম মাতাব্বর হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে হাজিরহাট বাজারের উদ্দেশ্য রওনা হলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল ইসলাম। স্থানীয়রা তাৎক্ষণিক নুরুল ইসলামকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নুরুল ইসলাম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের সাবেক বাসিন্দা মৃত আবদুর রশিদের পুত্র। পৈতৃক বসতবাড়ী নদীভাঙ্গনের ফলে বর্তমানে তোরাবগঞ্জ ইউনিয়নের ০৭ ওয়ার্ডে তোরাবগঞ্জ গ্রামে নতুন বসতি স্থাপন করে বসবাস করেন।তিনি মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন বলে পরিবার সুত্রে জানা যায়।
নিহতের ভাতিজা মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ করা হলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Advertisement

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement