উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিলিং ফ্যান খসে পড়ে রোগী আহত



নিজস্ব প্রতিবেদক :‎লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত ভর্তি রোগী সামিয়া(৮) আহত হয়েছেন হসপিটালের সিলিং ফ্যান ছাদ থেকে খসে পড়ে। সামিয়া জ্বর সর্দি নিয়ে হসপিটালের শিশু ওয়ার্ডের ৬নং কেবিনে চিকিৎসা নিচ্ছে। ১৪ মে দুপুর ২টার দিকে চলতি অবস্থায় ফ্যান ঝুলানোর হুক ভেঙে সামিয়া গায়ে পড়লে তার মাথা আঘাত গেলে মাথায় কিছুটা কাটা যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে বলে জানা যায়। সামিয়া লক্ষ্মীপুর সদর উপজেলা কুশাখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বাসিন্দা ছালা উদ্দিনের মেয়ে। রোগীর স্বজনরা জানান, দীর্ঘদিনের পুরনো দেওয়াল কিছু দিন পর পর খসে পড়ছে। আজ দেওয়াল থেকে হুক ভেঙে ফ্যান পড়ে আহত হয়েছে সামিয়া। অনতিবিলম্বে বিল্ডিংটির সংস্কার না করলে বড় ধরনের বিপদ হতে পারে।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সোহেল রানা জানান, দীর্ঘদিনের পুরনো ছাদ থেকে সিলিং ফ্যানের স্ট্যান ভেঙে সামিয়ার গায়ে পড়ে মাথায় আঘাত লাগে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালেই ভর্তি রাখা হয়েছে এখন সে স্বাভাবিক আছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement