‎কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি

‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ 

Advertisement

‎নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের কমলনগরে এক প্রবাসীর বসতবাড়ির বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী শাহাদাত হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ওই দিন সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজী আসলাম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় রফিকুল ইসলাম সহ প্রায় ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা করে শতাধিক গাছ কেটে ফেলে। হামলাকারীদের আক্রমণে বাগানের নারিকেল, সুপারি, কাঁঠাল এবং একটি বিশাল বাঁশের ঝাড়সহ শতাধিক ছোট-বড় গাছ কেটে ফেলা হয়। বর্তমানে ওই বসত বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা হয়ে এবং এতে প্রায় ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রবাসী শাহদাত।

‎থানায় অভিযোগ ও স্থানীয়  সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা শাহাদাত হোসেন তার পৈতৃক বাড়িতে বসবাস করে আসছেন। ওই জমিটি তার ভাই আব্দুস সহিদ তার দাবি করে আসছেন। ঘটনার দিন সকালে আবদুস সহিদ বাড়াটিয়া লোকজন নিয়ে বিরোধকৃত জমির সকল গাছ কেটে ফেলেন এবং জমিতে আসলে শাহাদাতকে মেরে ফেলার হুমকি ধমকি দেন। কোন উপায় না পেয়ে শাহাদাত তার ভাই আবদুস সহিদ ভাতিজা রফিকুল ইসলামসহ ৫ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় অভিযোগ দায়ের করেন।

‎এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী শাহাদাত জানান, আমি দীর্ঘদিন থেকে  আমার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছি। অভিযুক্তরা এখানে জমি পাবে বলে ভাড়াটিয়া লোকজন দিয়ে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা আমার রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে  জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে । কোন উপায় না পেয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

‎ এ ঘটনায় প্রশাসনের আইনগত সহযোগীতা চান তিনি।

‎এ দিকে আবদুস সহিদের ছেলে রফিকুল ইসলাম  দাবি করছেন তারা ঘর করার জন্য তাদের জমির গাছ কেটেছেন।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, গাছ কাটার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Advertisement
25 July 2026

‎কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি

www.kamalnagarpratidin.com