কমলনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিরতির সময় প্রাইভেট পড়ানোর অভিযোগ,ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর।

কমলনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিরতির সময় প্রাইভেট পড়ানোর অভিযোগ,ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কম কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্ধারিত বিরতিকালীন সময়ে পাশের একটি ভাড়া বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৫৭ মিনিটে ধারণ করা একটি ভিডিওকে কেন্দ্র করে এ অভিযোগ সামনে এসেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের নির্ধারিত বিরতির সময় দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। বিরতি শেষ হওয়ার পর দুপুর ২টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে কোনো শিক্ষককে পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। এ সময় বিদ্যালয়ের পাশে একটি ভাড়া বাসায় প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীকে পড়ানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে । অভিযুক্ত সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, বৃত্তি পরীক্ষা থাকায় তিনি বিরতিকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। শুক্রবারেও তিনি শিক্ষার্থীদের পড়ান বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “বিরতির সময়ে প্রাইভেট পড়ানো ঠিক নয়। তবে অভিভাবকদের অনুরোধে তিনি পড়ান। দেলোয়ার ভালো শিক্ষক।” উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পান্তিক শাহা বলেন, “আমি শুনেছি, ওই শিক্ষক ইংরেজিতে ভালো হওয়ায় ঝরে পড়া ও দুর্বল শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়ান। তবে তিনি বাইরে কক্ষ ভাড়া নিয়ে পড়ান, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।” কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, “স্কুল টাইমে প্রাইভেট পড়ানোর কোনো সুযোগ নেই। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” বিদ্যালয়ের নির্ধারিত সময়ে শিক্ষকদের উপস্থিতি ও নিয়মিত পাঠদান নিশ্চিত করার বিষয়ে এ ঘটনায় প্রশ্ন উঠেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Advertisement

Share this news as a Photo Card

Advertisement
03 November 2026

কমলনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিরতির সময় প্রাইভেট পড়ানোর অভিযোগ,ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর।

www.kamalnagarpratidin.com