কমলনগরে ‘বাপ-বেটার’ চমক: কোকো স্মৃতি ফুটবলে লাল একাদশের জয়।

​কমলনগর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে লাল একাদশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাট সংলগ্ন ভুলুয়া নদীর পাড়ে বালুর মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’ এই জয় পায় দলটি।
​ম্যাচটিতে দারুণ এক পারিবারিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হন দর্শকরা। খেলার শুরুতে লাল একাদশের অধিনায়ক মোখলেছুর রহমান ধনুর গায়ে অধিনায়কের জার্সি তুলে দেন তাঁরই সন্তান আবির হোসেন মনজেল। পরবর্তীতে মাঠে নেমেও বাবা-ছেলে একই দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেন।
​প্রতিপক্ষ ইনসাফ বাইক পয়েন্টের পক্ষে বিকেএসপির কয়েকজন অভিজ্ঞ ফুটবলার মাঠ কাঁপালেও লাল একাদশের সম্মিলিত অলরাউন্ড নৈপুণ্যের কাছে তারা হার মানতে বাধ্য হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে হাসিমুখেই মাঠ ছাড়ে লাল একাদশ।
​টানা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে দলটির খেলোয়াড়রা পরবর্তী ম্যাচগুলোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Advertisement

Share this news as a Photo Card

Advertisement
29 September 2026

কমলনগরে ‘বাপ-বেটার’ চমক: কোকো স্মৃতি ফুটবলে লাল একাদশের জয়।

www.kamalnagarpratidin.com