কমলনগর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি মনোনীত ইব্রাহিম সুমন।


নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন কমলনগর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. ইব্রাহিম সুমন।
জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তাকে এ কমিটির একজন গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের কার্যালয় থেকে ইব্রাহিম সুমনকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, কমলনগর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির একজন গণ্যমান্য প্রতিনিধি হিসেবে ইব্রাহিম সুমনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। ইব্রাহিম সুমন কালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এ ছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ ও সমন্বয় করার জন্যও চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।ইব্রাহিম সুমন জানান,আমি বিএনপি রাজনীতি করে, আমার নেতা জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান,তিনি যে দায়িত্ব দেন না কেন সততার সাথে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

Share this news as a Photo Card

Advertisement
Advertisement
29 September 2026

কমলনগর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি মনোনীত ইব্রাহিম সুমন।

www.kamalnagarpratidin.com