মা ও শিশু সহায়তা কর্মসূচি কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি মনোনীত জসীম উদ্দিন চৌধুরী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মা ও শিশু সহায়তা কর্মসূচি কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলনগর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি তাকে এ কমিটির একজন গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন বলে সংশ্লিষ্ট চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Advertisement

চিঠিতে বলা হয়, জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় মোঃ জসীম উদ্দিন চৌধুরী সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা করা হয়েছে।

এ ছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচি সংক্রান্ত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য তাকে অনুরোধ করা হয়েছে।কমলনগর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন চৌধুরী বলেন,আমার প্রদত্ত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব।মা ও শিশু সহায়তা কর্মসূচী অনেক গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর অংশ, যার মাধ্যমে আগামীর ভবিষ্যত অনেক সুদৃঢ় জনবল সৃষ্টি হবে।

এ মনোনয়নের মাধ্যমে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির কার্যক্রমে তার অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আমার প্রদত্ত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব।কমলনগর উপজেলা শাখাবিএনপির সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন চৌধুরী বলেন,

মা ও শিশু সহায়তা কর্মসূচী অনেক গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর অংশ, যার মাধ্যমে আগামীর ভবিষ্যত অনেক সুদৃঢ় জনবল সৃষ্টি হবে।

Share this news as a Photo Card

Advertisement
30 September 2026

মা ও শিশু সহায়তা কর্মসূচি কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি মনোনীত জসীম উদ্দিন চৌধুরী

www.kamalnagarpratidin.com