কমলনগরে টিআর কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি মনোনীত মো. আলী আহমদ।

নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ‘টেস্ট রিলিফ (টিআর)’ কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মো. আলী আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশ্যে এসেছে। চিঠিটি চর মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আহমদ বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, হুইপ নিজান মো. আলী আহমদকে কমলনগর উপজেলার টিআর কমিটির একজন গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। একই সঙ্গে জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় করার জন্য অনুরোধ করা হয়েছে।
চিঠিতে এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি ও হুইপ স্বাক্ষর করেছেন। তাঁর জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের এমপি পরিচয় সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনেও উল্লেখ রয়েছে।
মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা:আলী আহম্মেদ বলেন, আমার নেতা এ বিএম আশরাফ উদ্দিন নিজান আমাকে যে দায়িত্ব দিয়েছে,তা আমি যথাযথ ভাবে পালানোর চেষ্টা করব।

Share this news as a Photo Card

Advertisement
Advertisement
29 September 2026

কমলনগরে টিআর কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি মনোনীত মো. আলী আহমদ।

www.kamalnagarpratidin.com