রোহিতের কাছে দুঃখপ্রকাশ ভারতের সাবেক প্রধান নির্বাচকের

তাঁর নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপে ফাইনালে খেলে ভারত, তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে আর ট্রফি ছোঁয়া হয়নি। এরই মধ্যে টেস্ট ও টি-টুয়েন্টিকে বিদায় বলা রোহিত এখনো ওয়ানডে খেলে যাচ্ছেন।

দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা। ২০২৪ সালে অধিনায়ক হিসেবে, ২০০৭ সালে দলের সাধারণ একজন সদস্য হিসেবে। রোহিতের অর্জনের খাতায় থাকতে পারত ২০১১ বিশ্বকাপও। কিন্তু ঘরের মাঠে হওয়া সেই বিশ্বকাপে তাঁকে দলেই রাখেননি নির্বাচকেরা।

দেড় দশকের বেশি সময় পর সেই নির্বাচকদের একজন জানালেন, ২০১১ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে রোহিতকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জন্য তাঁর এখনো খারাপ লাগে। রোহিতের কাছে দুঃখপ্রকাশও করেছেন এই নির্বাচক।

ভারতের ২০১১ বিশ্বকাপের দল ঘোষণার সময় যে নির্বাচক কমিটি ছিল, সেটির প্রধান ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। সাবেক ক্রিকেটার ছিলেন প্রধান নির্বাচক। ৬৬ বছর বয়সী শ্রীকান্ত দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তখন রোহিতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর ফর্ম বা সামর্থ্যের কারণে নেওয়া হয়নি। বরং দলে ভারসাম্য রক্ষা করতে গিয়েই ওই পথে হাঁটতে হয়েছে, ‘তার (রোহিত) জন্য আমার এখনো খারাপ লাগে। গত বছর আমি রোহিতকে বলেছি, আমি দুঃখিত, আমি দুঃখিত। এটা ইচ্ছাকৃত ছিল না, আসলে আমরা কিছু হাফ অলরাউন্ডার নিতে চেয়েছিলাম। আমাদের চিন্তাভাবনা ছিল ১৯৮৩ সালের বিশ্বকাপের মতো।’

Advertisement

ভারতের সাবেক অধিনায়ক ও নির্বাচক ক্রিস শ্রীকান্তঅবশ্য দলে ব্যাটিং-বোলিং দুটিই পারেন এমন খেলোয়াড় বেশি নেওয়ার সুফলও পেয়েছিল ভারত। যেমন ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট–সেরা হয়েছিলেন যুবরাজ সিং। দুই দিকে অবদান রেখেছিলেন সুরেশ রায়না, ইউসুফ পাঠানরাও। সেসব স্মৃতিচারণা করে শ্রীকান্ত বলেন, ‘টুর্নামেন্ট–সেরা কে হয়েছিল? ব্যাট ও বলে অবদান রাখা যুবরাজ সিং। কিছু ম্যাচে বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার ও রায়নাও কয়েক ওভার বোলিং করেছিল। এমনকি ইউসুফ পাঠানও একজন হাফ অলরাউন্ডার ছিল। তো এই হাফ অলরাউন্ডার তত্ত্বের চক্করে পড়ে দুর্ভাগ্যবশত বেচারা রোহিত জায়গা পায়নি। আসলে ২০১১ বিশ্বকাপে খেলার মতো যথেষ্ট যোগ্যতা তার ছিল, কিন্তু বেচারা ছেলেটা সুযোগ মিস করেছে।’

এক খেলার বিশ্বকাপে তাঁদের পোষায় না২০১১ বিশ্বকাপে সুযোগ না পাওয়া রোহিত পরবর্তী সময়ে ভারতের অন্যতম সেরা সাদা বলের ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শচীন টেন্ডুলকারের অবসরের পর ওপেনিংয়ে থিতু হওয়া এই ডানহাতি ব্যাটসম্যান ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক, যা আর কারও নেই।

তাঁর নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপে ফাইনালে খেলে ভারত, তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে আর ট্রফি ছোঁয়া হয়নি। এরই মধ্যে টেস্ট ও টি-টুয়েন্টিকে বিদায় বলা রোহিত এখনো ওয়ানডে খেলে যাচ্ছেন। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে খেললে অধরা ৫০ ওভার ক্রিকেটের বিশ্বকাপের লক্ষ্য নিয়েই যে নামবেন, সে তো সহজেই অনুমেয়।

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়া নিয়ে সৌরভ, ‘আমার সঙ্গেও হয়েছে, দ্রাবিড়ের সঙ্গেও হয়েছে’

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement