ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও দুই প্রার্থী

আবেদনকারী দুই প্রার্থী হলেন কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আরও দুই প্রার্থীর করা পৃথক নির্বাচনী আবেদন শুনবেন হাইকোর্ট। আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

আবেদনকারী দুই প্রার্থী হলেন কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক। কক্সবাজার–২ আসনে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ১ লাখ ২৪ হাজার ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। আসনটিতে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আযাদ ৮৯ হাজার ৮১৭ ভোট পান। আর ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম ৬২ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। আসনটিতে জামায়াতের প্রার্থী ফয়জুল হক ৫৫ হাজার ১২০ ভোট পান।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনি প্রথম আলোকে বলেন, ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে পৃথক দুটি নির্বাচনী আবেদন করেন ওই দুই প্রার্থী। আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট সংশ্লিষ্ট দুটি আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

Advertisement

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপত্তি বা অভিযোগ থাকলে তিনি হাইকোর্টে নির্বাচনী আবেদন করতে পারেন। নির্বাচনসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে একক বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৩৬ প্রার্থীর পৃথক ৩৬টি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টের ওই বেঞ্চ। এরপর আরেকটি একক বেঞ্চ পৃথক পাঁচটি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেন।

Share this news as a Photo Card

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
22 April 2026

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও দুই প্রার্থী

www.kamalnagarpratidin.com