কাঁচা আমের সময় এখন। ভর্তা বা শরবতের বাইরেও কাঁচা আম খেতে পারেন সালাদ বানিয়ে। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
উপকরণ
– মুরগির বুকের মাংস ২ পিস
– পাপরিকা ১ চামচ
– সয়া সস ১ টেবিল চামচ
– গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ
– মধু ১ টেবিল চামচ
– লেবুর রস ১ চা–চামচ
– শর্ষের তেল ১ টেবিল চামচ
– কাঁচা আম ১টি
– কাঁচা পেঁপে (কুচি) ১ কাপ
– গাজর ১টি (কুচি)
– তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ
– ব্রাউন সুগার ১ টেবিল চামচ
– গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
– কাঁচা মরিচের কুচি ১টি
– রসুন ১টি (গ্রিল করা)।
পোড়া আমের কাজি বানাবেন যেভাবে, দেখুন রেসিপি
প্রণালি
কাঁচা আমের চিকেন সালাদ
– মুরগির বুকের মাংসের সঙ্গে পাপরিকা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, মধু, লেবুর রস ও শর্ষের তেল মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
– প্যানে মাংসের টুকরো দিয়ে দুই পাশ গ্রিল করে নিন।
– সঙ্গে একটি রসুনও গ্রিল করে রাখুন।
– আম, পেঁপে ও গাজর কুচি করে নেবেন।
– সঙ্গে তেঁতুলের পিউরি, ব্রাউন সুগার, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচের কুচি ও রসুন দিয়ে সালাদ তৈরি করুন।
– গ্রিল করা মুরগির বুকের মাংস টুকরা করে সালাদের ওপর দিয়ে পরিবেশন করুন।
কাঁচা আমের শরবত বানাবেন যেভাবে, রেসিপি দেখুন