কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি।

‎

‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

‎

Advertisement

নিজস্ব প্রতিবেদক :

‎লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের  কালা মসজিদের সংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ি মিল্লাত হোসেনের বাড়িতে এ ডাকতির ঘটনা ঘটে। এছাড়াও একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের ‎আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ কালেকশনে এ চুরির ঘটনা ঘটে।

‎হাজিরহাট ইউনিয়নে ডাকাতির বিষয়ে বাড়ির মালিক জয়দেব চক্রবর্তী জানান, রাত আনুমানিক তিনটার দিকে ১০-১২ জনের এক ডাকাত দল তাদের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ওই সময় নগদ ৬০-৬৫ হাজার টাকা ও   আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন  মালামাল লুটে নেয়। স্বর্ণালংকার দিতে গড়িমসি করলে তার ভাই সুম চক্রবর্তী ও তার মাকে এলোপাতাড়ি মারধর করে ডাকাতরা। একই সময়

‎ পাশাপাশি ব্যবসায়ি মিল্লাত হোসেনের বাড়িতে ঢুকে ঘরের নগট টাকাসহ বিভিন্ন লুটে নেয় ওই ডাকাত দল। তবে তাদের কি পরিমান ক্ষতি হয়ে তা জানা যায়নি। এ দিকে ওই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে তিন দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ওই সময় চোরের দল দোকানের টিনের চালা কেটে আক্তার এন্টারপ্রাইজের নগদ ৩৩হাজার,  চৌধুরী ট্রেডার্সের ২১ হাজার ও ইজি কালেকশনের ৫০হাজার টাকা লুটে নেয় ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎

‎

‎

‎

Share this news as a Photo Card

Advertisement
22 September 2026

কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি।

www.kamalnagarpratidin.com