আবারও গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মুজিবুর রহমান

রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর সাদাত আর মহাসচিব হয়েছেন মুজিবুর রহমান মৃধা।

এই নির্বাচনে ওমর সাদাতের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বার সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর সাদাত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও নগর অধিকারকর্মী। আর মুজিবুর রহমান পেশায় ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার গুলশান সোসাইটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের তত্ত্বাবধানে গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির এ নির্বাচন হয়।

Advertisement

নবনির্বাচিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ মিয়া ও ইভা রহমান। এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন আলী আশফাক, যুগ্ম মহাসচিব খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির, যুগ্ম কোষাধ্যক্ষ মাহফুজুল আজম রোমেল। কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।

এ ছাড়া পাঁচটি জোনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার ও জাফরুল ইসলাম।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement