নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলনগর উপজেলা শাখার সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসাইন।
এক চিঠির মাধ্যমে তাকে এ কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি তাকে কমলনগর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
চিঠিতে জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের উদ্বুদ্ধকরণ এবং শিশুদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।