দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার কঠোর :কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় -হুইপ নিজান।

নিজস্ব প্রতিনিধি:কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য।গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপের মধ্যে বণ্টন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে আশরাফ উদ্দিন নিজান ১৩তম জাতীয় সংসদের একজন হুইপ। মার্চ ২০২৬ সালে তাঁকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Advertisement

এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন সংসদীয় আসনের অধিকাংশ সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।
মতবিনিময় সভায় কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং চলমান জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সরকারি উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে
।কুমিল্লাসহ তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

নতুন দায়িত্বের আওতায় সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে নির্দেশনা দেন হুইপ নিজান।

এ ছাড়া মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ ও দিয়েছেন।

কুমিল্লা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী ও যোগাযোগনির্ভর জেলা। মাদক পাচার, চোরাচালান, মহাসড়ককেন্দ্রিক অপরাধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তদারকিতে নতুন এই দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Advertisement
14 September 2026

দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার কঠোর :কুমিল্লায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় -হুইপ নিজান।

www.kamalnagarpratidin.com