রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে থাকার সময় লুটিয়ে পড়লেন

সকাল থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য আব্দুল আলাম কেশরহাট ফিলিং স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। রোদে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক গ্রাহকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৫০)। তিনি কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের নাসের আলীর ছেলে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য আব্দুল আলাম কেশরহাট ফিলিং স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। রোদে দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।

Advertisement

মেসার্স কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল আলাম নামের ওই ব্যক্তি তেল নিতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, ওই ব্যক্তি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেন, ‘তেলের লাইনে অনেক সময় ধাক্কাধাক্কি হয়। সেখানে গিয়ে জানতে পারি, এ ধরনের কিছু হয়নি। অসুস্থ হয়ে পড়লে ওই ব্যক্তিকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। মৃত আলাউদ্দিনের পরিবারের আর্থিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি সরকারি সহায়তার জন্য আবেদন করে, তবে উপজেলা প্রশাসন থেকে তাঁদের সাহায্য করা হবে।’

Share this news as a Photo Card

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
22 April 2026

রাজশাহীতে তেলের লাইনে দাঁড়িয়ে থাকার সময় লুটিয়ে পড়লেন

www.kamalnagarpratidin.com