কমলনগরে মাদ্রাসা নির্মাণে বাধা ও মালামাল লুটপাটের অভিযোগ।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪নং চর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি মাদ্রাসা নির্মাণকাজে বাধা এবং নির্মাণসামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আবু তাহেরের ছেলে ফারুকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাল্যাগো পোলের গোড়া এলাকার উত্তরে। প্রায় ৮ শতাংশ জমির ওপর একটি মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। জমির মালিক ও দাতা মোহাম্মদ নওশাত দাবি করেন, দীর্ঘদিনের ইচ্ছা থেকে তিনি নিজের ক্রয়কৃত জমির একটি অংশ মাদ্রাসা নির্মাণের জন্য দান করেন। এরপর এলাকাবাসীর সহযোগিতায় নির্মাণকাজ শুরু হয়।

Advertisement

মোহাম্মদ নওশাত বলেন, “গত ৯ জুন গভীর রাতে ফারুকসহ কয়েকজন ব্যক্তি মাদ্রাসার নির্মাণসামগ্রী সরিয়ে নিয়ে যায়। এবং বিভিন্ন স্থানে ফেলে দেয়। এছাড়া মাদ্রাসার সাইনবোর্ডও তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন সহ বলেন, “এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে আমরা মাদ্রাসাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। কিন্তু রাতের আঁধারে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফারুক বলেন, “জমিটি আমি কবরস্থানের জন্য কিনেছি। তাই সেখানে নির্মাণকাজে বাধা দিয়েছি। তবে মালামাল লুট করার বিষয়ে আমি কিছু জানি না।”

এ বিষয়ে কমলনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ফারুক জমিটি নিজের দাবি করে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে অনুকূল পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
10 June 2026

কমলনগরে মাদ্রাসা নির্মাণে বাধা ও মালামাল লুটপাটের অভিযোগ।

www.kamalnagarpratidin.com