সেবা নয়, সম্মানও আমাদের অধিকার—হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) প্রতি অশালীন মন্তব্য, কুরুচিপূর্ণ আচরণ এবং কর্মক্ষেত্রে নানাবিধ হয়রানির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আজ সোমবার সকালে কমলনগর উপজেলার কড়ইতোলা বাজারে শতাধিক প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন সেবা নয় সম্মান ও আমাদের অধিকার,চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দিনরাত পরিশ্রম করলেও সামাজিকভাবে এবং কর্মক্ষেত্রে তারা প্রায়ই অবজ্ঞার শিকার হচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে ওষুধ প্রতিনিধিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

Advertisement

তারা আরো বলেন”আমরা মানুষের দোরগোড়ায় জীবন রক্ষাকারী ওষুধের তথ্য ও সেবা পৌঁছে দিই। কিন্তু বিনিময়ে আমাদের কপালে জোটে বিদ্রূপ আর হয়রানি। আমরা শুধু সেবা দিতে আসিনি, একজন নাগরিক হিসেবে সম্মান পাওয়াও আমাদের সাংবিধানিক অধিকার।”

মানববন্ধনে ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা,
পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ,হয়রানি বন্ধ,আইনি সুরক্ষা,কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি সহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে আগামীতে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ফারিয়ার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সহ সভাপতি হাফেজ জাকারিয়া সহ উপজেলার বেশিরভাগ ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement